1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাসপোর্ট-ভিসার পরিবর্তে স্বল্পমেয়াদি অনুমতিপত্র ‘চালুর পরিকল্পনা’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

পাসপোর্ট-ভিসার পরিবর্তে স্বল্পমেয়াদি অনুমতিপত্র ‘চালুর পরিকল্পনা’

  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৫২৫ জন পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নতুন-নতুন উদ্যোগ নিচ্ছে বিজিবি ও বাংলাদেশ সরকার। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষদের জন্য পাসপোর্ট-ভিসার স্থলে স্বল্পমেয়াদি অনুমতিপত্র চালু করার পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে বিএসএফ ও ভারত সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।

মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। অনেক সময় সীমান্তে পরিস্থিতির শিকার হয়ে নিরপরাধ মানুষও হত্যাকাণ্ডে শিকার হয়ে থাকতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি ও বাংলাদেশ সরকার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে ওই সমস্ত এলাকায় অনেকের আত্মীয়-স্বজন দুই পারেই বসবাস করে। ফলে বিভিন্ন উৎসব-পার্বণ কিংবা অতি জরুরি প্রয়োজনে তাদের যাতায়াত আদিকাল থেকে চলে আসছে। কিন্তু এখন সীমানা হয়েছে। পাসপোর্ট-ভিসার প্রয়োজন হয়। ফলে ভিসা ছাড়া কেউ এক দেশ থেকে আরেক দেশের সীমানায় ঢুকলে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হচ্ছেন। এসব বিষয় বিজিবি যাচাই-বাছাই করছে। ভিসার বদলে যদি স্বল্পমেয়াদি অনুমতিপত্র চালু করা যায় তাহলে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যাকাণ্ড অনেকটাই রোধ করা সম্ভব হবে।

মহড়া পরিদর্শন অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক ছাড়াও বিজিবি উত্তর-পশ্চিম রিজিওন, রাজশাহী ও রংপুর সেক্টর, বিজিবি নওগাঁ ও পত্নীতলা ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION