1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে ভাঙল তিন মাসের রেকর্ড - Bangladesh Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের বাউফলে ৬৫ মন্দিরে দুর্গাপূজার চাল বিতরণ জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-বদলি বাণিজ্যের অভিযোগ রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয় কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

দেশে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে ভাঙল তিন মাসের রেকর্ড

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬৪৩ জন পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের এ সংখ্যা গত তিন মাসের সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।

এ সময়ে আরো ৩ জন করোনায় মারা গেছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১০২ জনে দাঁড়াল।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফকতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ৯৮০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন। এর আগে শনিবার করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ১১৬ জন।

এর আগে, শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ১ জনের মৃত্যু হয়। ঐ সময়ে নতুন করে শনাক্ত হন ১ হাজার ১১৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION