1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯–এর আরও ৬ দশমিক ২ মিলিয়ন (৬২ লাখ) ডোজ টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় এ টিকা পেল বাংলাদেশ। আমেরিকার জনগণের পক্ষ থেকে এ অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত বাংলাদেশকে ৫১ মিলিয়নেরও (৫ দশমিক ১ কোটি) বেশি টিকা দিল। ভবিষ্যতে আরও টিকা দেবে দেশটি। এই সহায়তার ফলে বাংলাদেশের যুবসমাজ, দুর্গম জনপদ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে টিকার বুস্টার ডোজ দেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ঢাকায় আমেরিকার দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে আমেরিকা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি ‘অ্যাফেয়ার্স হেলেন লা’ ফেইভ বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে। ২০২২ সালের মাঝামাঝি দেশের ৭০ শতাংশ মানুষকে পুরো ডোজ টিকা সম্পন্ন করতে সহায়তা করবে।

টিকা অনুদানের পাশাপাশি জাতীয় পর্যায়ে কোভিড-১৯ টিকা কার্যক্রমে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্র সাত হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ শীতলীকৃত মজুত ও পরিবহনব্যবস্থা গ্রহণে সহায়তা এবং শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে।

বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় কোভিড-১৯–এর টিকার অতি-শীতলীকৃত মজুত, পরিবহন ও নিরাপদ ব্যবহার বিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র চার বিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION