1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করোনা প্রতিরোধে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩ ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের: গণপূর্ত মন্ত্রী আধুনিক কাতারের স্থপতি ও সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী দুই-একদিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা কোটালীপাড়ায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

করোনা প্রতিরোধে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি

  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৬৪৭ জন পঠিত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।

সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপনে দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করার কথা বলা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে শাস্তির সম্মুখীন হতে হবে।

এদিকে এদিন বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২২৩১ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।

শনাক্তের এ সংখ্যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, সর্বশেষ গত বছরের ১০ সেপ্টেম্বর ২ হাজার ৩২৫ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION