1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপির তিন নেতা পুলিশ হেফাজতে - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিএনপির তিন নেতা পুলিশ হেফাজতে

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬১৭ জন পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তিন নেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ি থেকে তাদের হেফাজতে নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

তারা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান এবং সদস্য জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলাম। তাদের মধ্যে জহিরুল হক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বিএনপির তিন নেতাকে পুলিশ হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন তাদের হেফাজতে নেয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে সমাবেশ ডেকেছে জেলা বিএনপি।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগও একই স্থলে একই সময়ে ছাত্রসমাবেশ ডেকেছে।

একই সময় ও স্থানে বিএনপি-ছাত্রলীগের ডাকা সমাবেশের কারণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এর ফলে শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION