1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বাবলম্বী, উদ্যমী যুবসমাজ গঠনে আওয়ামী লীগ সরকারের উদ্যোগ ও সাফল্য - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

স্বাবলম্বী, উদ্যমী যুবসমাজ গঠনে আওয়ামী লীগ সরকারের উদ্যোগ ও সাফল্য

  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৮৭০ জন পঠিত
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের যুবসমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রণয়ন করা হয়েছে যুগোপযুগী জাতীয় যুবনীতি ২০১৭। ১১টি জেলায় নতুন যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকে মে ২০২১ পর্যন্ত মোট ৬৩,৯১,৭৬৩ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করেছে। তন্মধ্যে মার্চ ২০২১ পর্যন্ত ২২,৬৮,০২৩ জন আত্মকর্মী হয়েছে।
৮ম পঞ্চবার্ষিকী (২০২০-২০২১ হতে ২০২৪-২০২৫ পর্যন্ত) অনুযায়ী প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা ১৯,২৫,০০০ জন। সে অনুযায়ী মে, ২০২১ পর্যন্ত অর্জন ১১,০৮,৪০৭ জন।
২০৩০ সালের মধ্যে প্রায় তিন কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করছে সরকার।
উত্তরবঙ্গের ৭টি জেলায় (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও নাটোর) বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বাস্তবায়ন করা হচ্ছে পৃথক প্রকল্প।
যুব সংগঠনগুলোর কাজ অনুপ্রাণিত করতে ১,২১৯ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
প্রথম পর্ব থেকে চতুর্থ পর্ব পর্যন্ত ২৮টি জেলার ৬৪টি উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্বে আরও ৬৪টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। দেশের ৬৪টি জেলা ও ৪৮৩টি উপজেলায় আবাসিক ও অনাবাসিকভাবে ৭৪টি ট্রেডে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সাভারস্থ শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রকে ইনন্সিটিউটে রূপান্তর করার লক্ষ্যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনন্সিটিউট করা হয়েছে।
ক্রীড়া উন্নয়ন ও সাফল্য
– প্রতিটি উপজেলায় একটি করে মোট ৪৯০টি মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৩১টি মিনি স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে।
– ঢাকার অদূরে পূর্বাচলে ৭০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ এবং কক্সবাজার ও মানিকগঞ্জে আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
– সাউথ এশিয়ান গেমসের সময় প্রায় ১২৬ কোটি টাকা ব্যয়ে ক্রীড়াক্ষেত্রে নতুন নতুন স্থাপনা তৈরি করা হয়েছে। প্রায় সাড়ে ৮৭ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের স্টেডিয়ামে উন্নীত করা হয়েছে।
– ৬ এপ্রিলকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION