1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

কোটালীপাড়ায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৮৭৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার:গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ (বুলবুল)। তিনি বলেন- বিগত ২ ডিসেম্বর ২০২১ ইং তারিখে দৈনিক সমকাল পত্রিকায় কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু ভবেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে জড়িয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে যে, কলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নের জন্য ২ জন জনপ্রিয় ব্যক্তিকে বাদ দিয়ে কেন্দ্রে নাম পাঠানো হয়েছে, যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন- আমরা কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ ও গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে যারাই মনোনয় ফরম জমা দিয়েছেন সবার নাম বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয় বোর্ড সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নিকট পাঠিয়েছি। তিনি যাকে যোগ্য মনে করেছেন তাকেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। তার মনোনিত প্রার্থী অর্থাৎ নৌকা প্রতীকের পক্ষে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ এক যোগে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান- দৈনিক সমকাল পত্রিকায় যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদটি প্রকাশিত হয়েছে, আমরা কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এ্যাডভোকেট রাশেদা আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, আওয়ামীলীগ নেতা- হাজী কামাল হোসেন শেখ, এস এম হুমায়ুন কবির, এইচ এম অহিদুল ইসলাম, মুজিবুর রহমান হাওলাদার, নাদের আলী মিয়া, মতিয়ার রহমান হাজরা, আমিনুজ্জামান খান মিলন প্রমুখ।

০৫/১২/২০২১ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION