1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে "সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালা" শুরু - Bangladesh Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালা” শুরু

  • Update Time : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪১৭ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালা” শুরু হয়েছে।

প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) -এর আয়োজনে রোববার জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ২দিন ব্যাপী (৭–৮ নভেম্বর) এ অনলাইন কর্মশালা শুরু হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম এনডিসি’র সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও পিফরডি প্রকল্পের প্রকল্প পরিচালক
ড. মো. গোলাম ফারুক।
ফোকাল পয়েন্ট কর্মকর্তা পিফরডি ও এনআইএমসি’র পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মো. মুনজুরুল আলমের সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর অব প্রোগ্রামস জেসিকা ম্যাগসন, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
এছাড়াও চলচ্চিত্র প্রশিক্ষণের উপ- পরিচালক সোহেল পারভেজ, সহকারী পরিচালক আ. মান্নান, কম্পিউটার অপারেটর মো. আবুল কালাম, গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন, গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় মুলত সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতার ৫টি টুলস জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস), তথ্য অধিকার (আরটিআই), সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার), অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনলাইন কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে প্রথম ক্লাস নেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও পিফরডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. গোলাম ফারুক। দ্বিতীয় ক্লাস নেন বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এবং তৃতীয় ক্লাস নেন গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. মুঈনুল ইসলাম। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ প্রদানের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION