1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোলে মৃৎশিল্প বিলুপ্তির পথে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

কাহারোলে মৃৎশিল্প বিলুপ্তির পথে

  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৪৫ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়, 

দিনাজপুর এর কাহারোল উপজেলার মৃৎশিল্পের করিগররা পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছে । মাটির পাত্রের চাহিদা আর আগের মতো নেই। নাম কাওয়াস্তে কিছু নির্দিষ্ট পণ্যের চাহিদা আছে। কিন্তু টিকে থাকার মতো বাজার দর নেই। তার উপর করোনার প্রভাব। মাটিসহ কাঁচামালের দুষ্প্রাপ্যতা, দাম চড়া অবস্থাকে আরো কঠিন করে দিয়েছে। তাই বাপ-দাদার পেশা ধরে রাখতে আর সংসার চালাতে হিম-শিম খাচ্ছেন কাহারোলের মৃৎশিল্পের কারিগররা। সংসার চালানো খরচের দম ধরে রাখতে না পারায় নিজিয়া কুমার পাড়া খ্যাত পেশাটাই ছাড়ছেন তাঁদের অনেকে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এই তথ্য। মৃৎপণ্যের জায়গাটা প্লাস্টিক, মেলামাইন ও অ্যালুমিনিয়ামের পণ্য দখল করায় ঐতিহ্যবাহী শিল্পটির আজ এই দশা।

 

আরেকটি কারণ-সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাব ও করোনার প্রভাব। স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ পেলে এই শিল্পের এখনো টিকে থাকার সুযোগ রয়েছে বলে মনে করেন পেশা সংশ্লিষ্টরা। পেশাটির সঙ্গে জড়িত ইন্দ্র রায়, ধাপা রায় বলছেন মৃৎপণ্য তৈরিতে বিশেষত দরকার হয়- এঁটেল মাটি, বালি, রং, জ্বালানি (কাঠ, শুকনো ঘাস ও খড়)। এখন এসব পণের দাম বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ। মাটি সব সময় পাওয়া য়ায় না। দূর-দুরান্ত থেকে আনতে খরচ বাড়ে কিন্তু তৈরি পণ্য বিক্রিকালে যে দাম চাওয়া হয়, সেই দামে কিনতে চায় না ক্রেতা। চাহিদা মতো দামে পণ্য কিনলে লাভটা মোটামুটি হয় কিন্তু বেশি দর-দামে কমতে থাকে লাভের পরিমাণ।

 

তাদের আক্ষেপ আর্থিক সংকটে দিন পার করলেও সরকারিভাবে সহযোগিতা তেমনটা পাওয়া যায় না। বছরের বর্ষা মৌসুমটায় ঘরে হানা দেয় দারিদ্র্য। তখন বেচাকেনা কম হয়। তার ওপর এবারের করোনার প্রভাবে সব কিছু ওলট-পালট হয়ে গেছে। এই শিল্পের অতীতটা বলতে গিয়ে এলাকাবাসী জানিয়েছেন, এক সময় তো মাটির তৈরি জিনিসপত্রে বহুমাত্রিক ব্যবহার ছিল। এলাকার চাহিদা মিটেয়ে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাটির পণ্য বোঝাই ‘ভার ও ভ্যানে’ নিয়ে গ্রাম ও মহল্লায় গাওয়াল করতেন কুমাররা।

 

ভরে থাকতো পাতিল, গামলা, দুধের পাত্র, ভাপাপিঠা তৈরির পণ্য সড়া, চাড়ি (গরুর খাবার পাত্র), ধান-চাল রাখার ছোট বড় পাত্র, বড়াই, মাটির ব্যাংক, শিশুদের জন্য রকমারি নকশার পুতুল, খেলনা ও মাটির তৈরি পশুপাখিসহ নানান পণ্য। ধান বা খাদ্যশস্য, টাকার বিনিময়ে বিক্রি করতেন সেসব পন্য। সন্ধ্যায় ধান বোঝাই ভার নিয়ে ফিরতেন বাড়ি। ওই ধান বিক্রি করে চলতো তাদের সংসার খরচ। নিজিয়া কুমার পাড়ায় এক সময় একশত পরিবার এই পেশার সাথে জড়িত ছিল। এখন মাত্র তিনটি পরিবার বাপ-দাদার এই পেশা ধরে রেখেছে, বাকী পরিবারের লোকগুলো এখন অন্যের বাড়ীতে কামলা দিয়ে যা রোজগার হয় সে দিয়েই কোনো রকমে সংসার চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION