1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না গরু-ছাগলের পশুর হাটে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর

জয়পুরহাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না গরু-ছাগলের পশুর হাটে

  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৬৫৭ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
করেনা আতংক কিংবা বিধি নিষেধ, কে শোনে কার কথা। সবই যেন উপেক্ষিত এখানে। জয়পুরহাট শহরের নতুনহাট, হোপের হাটসহ জেলার বিভিন্ন এলাকায় আইন অমান্য করে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বমূখি প্রবনতার ঝুঁকির মধ্যেই চলছে গরু-ছাগলের পশুর হাট। সকাল থেকে বিকেল পর্যন্ত তা হয়ে ওঠে জমজমাট। মাস্ক কিংবা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই দেখা গেছে ক্রেতা বিক্রেতাকে। সামাজিক দুরত্ব নিশ্চয়ের বিষয়টি নিয়ে মাথা ব্যাথা নেই হাটে আসা বেশীর ভাগ মানুষেরই। ক্রেতা-বিক্রেতারা বলছেন, পেটের টানে তারা হাটে এসেছেন। এছাড়া অতিরিক্ত ভিড়ে সম্ভব হয় না শারীরিক দূরত্ব বজায় রাখা।
বৈশ্বিক মহামারি করেনা ভাইরাসের সময় সরকারি নির্দেশনা অমান্য করে জয়পুরহাটের বিভিন্ন স্থানে বসছে জমজমাট পশুর হাট। মাস্ক, সুরক্ষা সরঞ্জাম ছাড়াই সেখানে ভিড় জমাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বেশিরভাগ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্বের ছিঁটেফোটাও। এতে করোনা সংক্রমণের ঝুঁকিও বেড়ে যাচ্ছে বহু গুণ। আর প্রশাসন বলছে, বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  গরু-ছাগলের এসব হাটে শতাধিক গরু আনা হয়েছে বিক্রির জন্য। এসব গরুর চারপাশে কয়েকশ ক্রেতা-বিক্রেতার জটলা। ক্রেতারা কেনো সামাজিক দূরত্ব না মেনেই গায়ের সঙ্গে গা লাগিয়ে দরাদরি করছে। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। কেউ কেউ মাস্ক পরলেও ঝুলাইয়া রাখছে। এভাবে অবাধে ঘুরে বেড়ানোর কারণে করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এছাড়াও মুখে মাস্ক পরা,হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার মধ্যে হাট কমিটির পক্ষ থেকে দায়সাড়াভাবে প্রচারণা করা হলেও ছাপার জায়গায়,পানের দোকানগুলোতে সামাজিক দূরত্ব না মেনে জটলা করে দাঁড়ে থাকতে দেখা যায় হাটে আসা ক্রেতা-বিক্রেতাদেরকে। হাটে গরু নিয়ে আসা সদর উপজেলার দোগাছী বোর্ডঘর গ্রামের আব্দুস সালাম,নওগাঁর কোলা ভান্ডারপুরের আব্দুল মতিন, বদলগাছীর বাবু মিয়া, পঁাচবিবি গোননা গ্রামের আব্দুল মজিদ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাদা ব্যাপারীসহ অনেক বিক্রেতা এই ধরণের কথা বলেন, তা হলো- মাস্ক বাড়িতে ছেড়ে এসেছি। মাস্ক পকেট থেকে পড়ে গিয়েছে। গরমের কারনে পকেটে আছে। আমাদের এখানে করোনা নাই ।
হাটে আসা সদর উপজেলার খেজুরতলীর আব্দুর রহমান, ধারকী এলাকার বাবু মিয়া,পঁাচবিবির ধরঞ্জী গ্রামের শহিদুল ইসলামসহ অনেক ক্রেতা জানান, অল্প সময়ের জন্য হাটে এসেছি এজন্য মাস্ক নিয়ে আসেনি।বাড়িতে যেয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেললেই হবে।নতুনহাট এলাকার জনি সরকার,নূরুল ইসলাম,শামীম হোসেন,বেনজির রহমান ও হোপেরহাটের রউফ ও রফিক হোসেন বলেন, হাটে স্বাস্থ্যবিধি না মানলে মনে হয় করোনার সংক্রমন ঠেকানো যাবেনা ও করোনার সংক্রমণ বাড়বে। হোপেরহাটের ইজারাদার সোহেল রানা ও নতুনহাটের ইজারাদার কালি চরণ বলেন,হাটের বিভিন্ন জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। হাটে আসা মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া্ও সব-সময় সচেতন করতে মাংকিং করা হচ্ছে।
জয়পুরহাট সিভিল সার্জন ওয়াজেদ আলী জানান, হাটের ব্যাপারে আগামী সোমবার জেলা কমিটির সভা হবে। সেই সভার সিদ্ধান্ত মতে পরবতর্ী ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন কাজ করছে। এছাড়াও সরকারী নির্দেশনা অসার পর পরবতর্ী ব্যবস্থা নেওয়া হবে। লকডাউন হলে হাটত এমনিতেই বন্ধ হয়ে যাবে।
বিধি নিষেধের মাঝেও এমন জমজমাট হাট বসানোয় শঙ্কা বাড়ছে জনমনে, জ্যামিতিক হারে আক্রান্তের সংখ্যা বাড়ার, শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানা হলে ঠেকানো যাবে না দ্বিতীয় ঢেউয়ের করোনা ভাইরাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION