1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের লাকি বেগম হতে পারেন অনেকের জন্য অনুকরণীয় - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গোপালগঞ্জের লাকি বেগম হতে পারেন অনেকের জন্য অনুকরণীয়

  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৮৭ জন পঠিত
স্টাফ রিপোটার সাইফুর রহমান, 
গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আশ্রায়ন প্রকল্প- ২ এর একজন উপকারভোগী মহিলা। যার নাম লাকি বেগম। যিনি মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া জমি সহ ঘর উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত এবং তিনি তার ঘরটি সাজিয়েছেন তার সামর্থ্যের সবটুকু উজার করে দিয়ে। প্রাকৃতিক ফুল, বিভিন্ন জাতের ফুলগাছ এবং বাহারি লতার সংমিশ্রণে সাজিয়েছেন ঘরটি, যা ইতোমধ্যেই সবার নজর কেড়েছে। 
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান ভারী বর্ষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ বরাদ্দে সদ্য নির্মিত ঘরগুলোর কোন ক্ষয়-ক্ষতি হয়েছে কি না তা সরেজমিনে গিয়ে দেখেন। সেই সাথে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনে ঘর পাওয়া সুবিধাভোগী মানুষের খোঁজ খবর নেন। এরই ধারাবাহিকতায় গত রোববার (৪ জুলাই) দুর্গাপুর ইউনিয়নের উক্ত আশ্রায়ন প্রকল্পে পরিদর্শনে গিয়ে তিনি লাকি বেগমের এই প্রশংসনীয় উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং লাকি সহ লাকির মতো যারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ঘরের যত্ন নিবেন তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
সেই সাথে ইউএনও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিব আহমেদকে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর গুলো বিতরণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর গুলো প্রতিটি উপকারভোগী লাকি’র মতো এমনি ভাবে সংরক্ষন করবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION