1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৭ বছরের সাজার ভয়ে ৩২ বছর পর কারাগারে - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

৭ বছরের সাজার ভয়ে ৩২ বছর পর কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৯২১ জন পঠিত
 জযপুরহাট প্রতিনিধিঃফারহানা আক্তার
গত ১৯৮৯ সালের জয়পুরহাটের উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ইটাইল গ্রামের ফজলুল হকের সাত বছরের শিশু মঞ্জুরুল হক অপহৃত হয়। এ ঘটনায় মঞ্জুরুলের বাবা ফজলুল হক বাদী হয়ে কালাই থানায় একটি মামলা করেন। সেই মামলায় উপজেলার আব্দুল মালেক মন্ডলের ছেলে মো.আবদুল মতিন মন্ডল-এর সাত বছরের সাজা হয়েছিল। সেই সাজা ভোগের ভয়ে তিনি টানা ৩২ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি তার। গতকাল সোমবার বিকেলে তাঁকে বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রাম থেকে গ্রেপ্তার করেছেন জয়পুরহাটের কালাই থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
 কালাই থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের ২৫ জুন উপজেলার ইটাইল গ্রামের সাত বছরের শিশু মঞ্জুরুল হক অপহৃত হয়। এ ঘটনায় মঞ্জুরুলের বাবা ফজলুল হক বাদী হয়ে কালাই থানায় একটি মামলা করেন। যা-মামলা নং-০৪, তারিখ-২৫/০৬/১৯৮৯ খ্রিঃ, ধারা-৩৪২/৩৬৪(ক)/৩৬৮/৩৮৬ পেনাল কোড দায়ের করেন। ওই মামলায় উপজেলার আব্দুল মালেক মন্ডলের ছেলে আবদুল মতিন মন্ডল ও একই গ্রামের ভোলা সাখিদার ছেলে সাকামুদ্দিনকে আসামি করা হয়। মামলার পর আবদুল মতিন এলাকা ছেড়ে পালিয়ে যান। একই বছর জেলা বিজ্ঞ দায়রা ও জজ আদালত দুজনকে সাত বছর করে কারাদন্ড দেন। সাত বছর কারাভোগের পর সাকামুদ্দিন ছাড়াও পান। তবে আবদুল মতিনের কোনো হদিস পাচ্ছিল না পুলিশ। অবশেষে তিনি গতকাল সোমবার বিকেলেবগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রাম থেকে ধরা পড়লেন।
কালাই থানার অফিসার ইনচার্জ মো.সেলিম মালিক বলেন, উপজেলার ইটাইল গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের ছেলে আসামির নাম মো.আবদুল মতিন (৬০) সাত বছর সাজা খাটার ভয়ে ৩২ বছর পালিয়ে ছিলেন। গতকাল সোমবার বিকেলে তাঁকে বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION