1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পশুর হাটে ভারতীয় গরু, দুশ্চিন্তাই খামারিরা - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

জয়পুরহাটে পশুর হাটে ভারতীয় গরু, দুশ্চিন্তাই খামারিরা

  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৫৮ জন পঠিত
 জয়পুরহাট প্রতিনিধিঃ  ফারহানা আক্তার
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সারা বছর গাভী লালন পালনে যখন ব্যস্ত উত্তরের সীমান্ত ঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট-বড় খামারি ও কৃষকরা। তখনও পশুর হাটে ভারতীয় গরুর আমদানি ও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গরু কেনা বেচা নিয়ে দুশ্চিন্তাই পড়েছে এই উপজেলার শত শত খামারি ও কৃষকরা। উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী একমাত্র পাঁচবিবির এই পশুর হাটে ১০/১৫ জেলা-উপজেলার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। এই উপজেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ২১ জুন পযন্র্Í পাঁচবিবির পশুর হাট বন্ধ ঘোষনা করা হয়।
করোনার কারনে পশুর হাট বন্ধ ও ভারতীয় গরুর আমদানি দেখে স্থানীয় খামারিদের চোখে মুখে এখন যেন শুধু দুশ্চিন্তার ছাপ ছাড়া আর কিছু নেই। উপজেলার বেশকিছু এলাকা ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ার কারনে কোরবানির ঈদকে সামনে রেখে চোরায় পথে ভারতীয় গরু আসতে পারে এমন আশঙ্কা স্থানীয় খামারি ও কৃষকদের। কোরবানির ঈদের আর মাত্র এক মাসের সময়  বাঁকি আছে। খামারিদের দাবি, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ভারতীয় গরুর আমদানি যদি বন্ধ না হয় তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এ উপজেলার দেশীয় গরু উৎপাদশীল ছোট-বড় খামারি ও কৃষকরা। লোকসান হওয়ায় অনেকে আগ্রহ হারাবে গাভী লালন পালনে।
সদর উপজেলা মঙ্গলবাড়ী গ্রামের কৃষক বাদল মাষ্টার   বলেন,  পাঁচবিবি উপজেলার ঢাকারপাড়া গ্রামের কৃষক তরিকুল ইসলাম বলেন, কোরবানির আগ মুহুর্তে যদি ভারতীয় গরুর আমদানি বন্ধ না হয় তাহলে আমরা দেশিয় গরু নিয়ে বিপাকে পড়ব। একই উপজেলার লাটপাড়া গ্রামের খামারি আজিজার রহমান বলেন, সারা বছর সন্তানের মত গাভী লালন পালন করে কোরবানির হাটে ভালো দামে বিক্রি করে একটু হলেও লাভের মুখ দেখব। এই আশায় গাভী লালন পালন করলেও এবছর কোরবানির হাটে গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তাই আছি।
জয়পুরহাটে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকতার্  ডাঃ মো.মামুনুর রশিদ বলেন, এই জেলায় ছোট-বড় মিলে প্রায় ৫ হাজার খামারি আছে। এদের মধ্যে গরু মোটাতাজাকরন খামিরর সংখ্যা প্রায় সাড়ে ২৫০০ শতাধিক। খামার ও কৃষকের ঘরে কোরবানির উপযুক্ত প্রায় ১লক্ষ ২০ হাজার গরু-ছাগল আছে। এই উপজেলায় কোরবানির জন্য ৯০/৮৫ হাজার গরু-ছাগলের প্রয়োজন বলে প্রাথিমক ভাবে ধারনা করছে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION