1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মেধাবী শিক্ষার্থী নাজমুল হত্যার বিচারের দাবিতে গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

মেধাবী শিক্ষার্থী নাজমুল হত্যার বিচারের দাবিতে গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৮৭৪ জন পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:বিশ্বজিত সরকার বিপ্লব,
গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনী মেধাবী শিক্ষার্থী নাজমুল হত্যার বিচারের দাবিতে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠী ও এলাকাবাসির সমন্বয়ে গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় গৌরনদী বাসষ্ট্যান্ডে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শুক্রবার সকালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকা থেকে মেধাবী ছাত্র নাজমুল হোসেন(১৬) ও তার আপন খালাতো ভাই সাভার হেমায়েতপুর আল-নাসির ল্যাবরেটরী স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোঃ রায়হান(১৮) এর হাত-পা বাঁধা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই দুই মেধাবী ছাত্রকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এর তিব্রনিন্দা জানিয়ে বক্তারা বলেন, মুল হত্যাকারিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের সকলের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো.আলিফ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো.আবির খান, মো. আল-আমীন হোসেন, মো. হাফিজুর রহমান আরাফাত, মো. মুসফিক রহমান, মো.মেহনুজ্জামান সিয়াম, মো. রাফি ইসলাম-প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকা প্রদক্ষিন করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION