1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অনলাইনে আম বিক্রির পরে আমবাগান করে সফল কুষ্টিয়ার এস এম জামাল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন তৌহিদ হোসেন ১৫ ইউনিটের চেষ্টায় কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সাবেক স্বামী কোটালীপাড়ায় চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে হামলা, গুরুতর আহত বিএনপি পরিবারের সদস্য বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইনে আম বিক্রির পরে আমবাগান করে সফল কুষ্টিয়ার এস এম জামাল

  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১১০৪ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি  !!! শাহীন আলম লিটন
অনলাইনে আম বিক্রির পরে বাণিজ্যিকভাবে আম বাগান করে বেশ সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান এলাকার এস এম জামাল। আড়াই বিঘা জমিতে আম চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। নিজের বাগানের আম স্থানীয় বাজারের পাশাপাশি বিক্রি করছেন অনলাইন মাধ্যমে।
এস এম জামাল বলেন, ‘গত বছর থেকে করোনাকালীন সময়ে বেকার থেকে উত্তরণের উপায় হিসেবে অনলাইনে আম বিক্রি করে কিছুটা লাভবান হয়েছি। এর ধারাবাহিকতায় এলাকার একটি আড়াই বিঘার আম বাগান তিন বছরের জন্য লিজ নেই। আমার বাগানে আম্রপালি, মল্লিকা, হাঁড়ি ভাঙা ও হিমসাগর জাতের গাছ রয়েছে। গত এক বছর ধরে এই বাগান পরিচর্যা করার ফলে প্রায় প্রতিটা গাছেই আম এসেছে।
ফর্মালিন ও অন্যান্য কেমিক্যাল ব্যবহার না করে মানুষকে বিশুদ্ধ আম খাওয়ানোর উদ্দেশ্য নিয়েই এ বাগান করেছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আম্রপালি, হাঁড়িভাঙ্গা ও হিমসাগর জাতের মোট ২২৫টি আম গাছ রয়েছে। যেখানে এবছর ১৫০ থেকে ১৬০ মণ আম পাবো বলে আশা করছি। ইতোমধ্যে ১০ মন আম বাজারে এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করেছি। বর্তমানে বাগান থেকেই ৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। এই মৌসুমে খরচ বাদে সোয়া লাখ থেকে দেড় লাখ টাকা লাভ হবে বলে আশা করছি।’
এস এম জামাল বলেন, ‘বাণিজ্যিকভাবে আম বাগান বা কৃষি খামার করে একজন ব্যক্তি সহজেই স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। যার উদাহরণ আমি। আম বাগানে তেমন পরিশ্রম নেই, তবে নিয়মিত দেখাশোনা করি।’
মিরপুর উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ জানান, উপজেলায় বেশ কয়েকটি আম বাগান রয়েছে। এ উপজেলার মাটি আম বাগানের জন্য বেশ উপযোগী। একারণে এখানে প্রতিনিয়ত বাণিজ্যিকভাবে আম চাষ বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION