1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উরফি ইউনিয়ন একাদশ ফাইনালে - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

গোপালগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উরফি ইউনিয়ন একাদশ ফাইনালে

  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৯৮৭ জন পঠিত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

দেশ জুড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) বালিকা বিভাগে খেলা শুরু হয়েছে। এ লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সদর উপজেলার আওতাধীন ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যকার নক আউট সিস্টেম ফুটবল টুর্নামেন্ট গত ২৯ মে গোপালগঞ্জ জেলা শহরের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শুরু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান নিজে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন করেন। গতকাল বিকালে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় বোড়াশি ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে উরফি ইউনিয়ন একাদশ ফাইনালে পৌঁছে। এছাড়া সকালে অনুষ্ঠিত অপর ম্যাচে দুর্গাপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে গোপালগঞ্জ পৌরসভা একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়। আজ বুধবার (০২ জুন) বিকাল ৪ টায় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে উরফি ইউনিয়ন একাদশের বিপক্ষে গোপালগঞ্জ পৌর একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমকে জানান আয়োজক কমিটি। দীর্ঘদিন পর অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট দেখতে দূরদূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় জমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION