1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগামী সপ্তাহেই এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা - Bangladesh Khabor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত বাউফলে নদী-কৃষিজমি কেটে তিন চুল্লি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত বগার মানুষ! সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

আগামী সপ্তাহেই এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিপূর্ণ পরিকল্পনাসহ তারিখ ঘোষণা করতে পারব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা চার সপ্তাহের সময় দিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করব। কোন পদ্ধতিতে পরীক্ষা নেব কতটুকু পরীক্ষা নেব তা আগামী সোম/মঙ্গলবারে মধ্যে জানিয়ে দেব।

আজ বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ধরে রাখা যায় না। তাই দ্রুততম সময়ের মধ্যে কতগুলো বিষয়ে এইচএসসি পরীক্ষা নেয়া যায় সেটা আমরা চিন্তাভাবনা করছি। যখন আমরা পরীক্ষা নেব তখন কেউ যদি করোনা আক্রান্ত হয় তাদের ব্যাপারে কি করব সেই বিবেচনা আমাদের থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ব্যাপারে মন্ত্রী বলেন, আগামী ৩ অক্টোবরের পরও ছুটি বাড়ছে। তবে কত দিন ছুটি বাড়ছে সেটা আমরা জানিয়ে দেব। মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION