1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় আ' লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

কুষ্টিয়ায় আ’ লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১১৪৫ জন পঠিত
 কুষ্টিয়া প্রতিনিধি !! !শাহীন আলম লিটন,  কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মোঃ শিপন (২৮) নামের এক আওয়ামী লীগ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার (২২ মে) রাত ১২টার দিকে ওই ইউনিয়নের পিতম্বরবরশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের আলতাফ শেখের ছেলে।
পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শিপন স্থানীয় গোদের বাজারে ডেকোরেটরের ব্যবসা করেন। রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এ সময় শিপনকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। তারপর গ্রামের রাস্তার ওপরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে।
চেয়ারম্যান আরও বলেন, গতবারের ইউনিয়ন পরিষদের ভোটের সময় থেকেই এলাকায় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে বিরোধে চলে আসছে। এরই জের ধরে সুমনের লোকজন মাসুদের সমর্থক শিপনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পান্টি এলাকায় দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরই জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।
তিনি আরও জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION