1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় পুলিশি পাহারায় টিকা দানের উদ্যোগ - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

কুষ্টিয়ায় পুলিশি পাহারায় টিকা দানের উদ্যোগ

  • Update Time : শনিবার, ২২ মে, ২০২১
  • ৭২২ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি  !!! শাহীন আলম লিটন, কুষ্টিয়ায় টিকাদান কেন্দ্রে পুলিশি পাহারায় টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।  আজ (শনিবার) থেকে এই টিকা প্রদান করা হচ্ছে।
শনিবার (২২ মে) কুষ্টিয়ায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য অবশিষ্ট ২২ হাজার জনের মধ্যে মাত্র ১ হাজার জনকে টিকা দেওয়া হবে।  আরও ১ হাজার জন পরবর্তী দুই-একদিনের মধ্যে টিকা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিভিল সার্জন জানান, প্রথম ডোজের ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টিকার মজুদ শেষ হলেও নির্ধারিত দিনে অনেকেই কুষ্টিয়া কলকাকলী স্কুলের টিকা দান কেন্দ্রে টিকা নিতে আসেন।  টিকা দিতে এসে তারা টিকা শেষ হওয়ায় কার্যক্রম স্থগিত থাকার নোটিশ দেখে ফেরত যান।
সূত্র জানায়, কুষ্টিয়ায় করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৬৭ হাজার ৪৮৬ জন।  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫১ জন, বাকি রয়েছেন ২২ হাজার ৪৩৫ জন।  ভায়াল শেষ হয়ে যাওয়ায় কুষ্টিয়ায় ১১ মে করোনার টিকাদান বন্ধ হয়ে যায়।  ওই দিন ৮২৭ জনকে টিকা দেয়ার পরই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, সে সময় অন্য জেলা থেকে আরও ৭ হাজার টিকার প্রতিশ্রুতি পাওয়া গেলেও পাওয়া যায় মাত্র ৫ হাজার ডোজ।  ১১ মে সকালে শেষ পর্যন্ত টিকা দেওয়া বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ‘নতুন করে টিকা এসেছে মাত্র ২০০ ভায়াল।  ঢাকা থেকে খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কাছে আসে ৯০০ ভায়াল।  সেখান থেকে কুষ্টিয়ার জন্য পাওয়া গেছে মাত্র ২০০ ভায়াল।  এ দিয়ে ২০০০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে।  এরই মধ্যে কুষ্টিয়া সদরে শনিবার ১০০০ জনকে টিকা দেওয়া হবে। এ ক্ষেত্রে সিরিয়ালে যারা আগের দিকে আছেন তারাই পাবেন।  যারা এই টিকা পাবেন, তাদের নতুন করে মেসেজ দেওয়া হবে।  দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা অনেক বেশি। সে কারণে টিকাদান কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা হতে পারে।  তাই পুলিশের সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে।
কেন্দ্রে পুলিশের সহায়তা নিয়েই টিকা দেওয়া হবে।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাহিদার বিপরীতে টিকা কম থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION