1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়ার কুমারখালী ও মিরপুরে মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়ার কুমারখালী ও মিরপুরে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫৬৮ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি !!! শাহীন আলম লিটন, 
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে পৃথক পৃথক ভাবে  কুষ্টিয়ার কুমারখালী ও মিরপুরে নিঃশর্ত মুক্তির দাবিতে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় ও বিকেল পাঁচটার দিকে মুক্তিযোদ্ধা চত্বরে পৃথক পৃথক ভাবে কুষ্টিয়ার কুমারখালী ও মিরপুরে নিঃশর্ত মুক্তির দাবিতে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিপু খন্দকার ও সাংবাদিক খন্দকার তুহিন আহমেদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অপরদিকে মিরপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মজিদ জোয়ার্দ্দার, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক দৈনিক হাওয়া পত্রিকার স্টাফ রিপোর্টার অধ্যাপক আব্দুস সালাম, প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক আজকের সূত্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার ফিরোজ আহাম্মেদ, এসটিভির যুগ্ম-বার্তা সম্পাদক রুবেল আহাম্মেদ নান্নু, অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জাহিদ হাসান জিহাদ, পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, দৈনিক সত্যখবরের স্টাফ রিপোর্টার আলম মন্ডল, আইডিয়াল ইয়ুথ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদুল হক। প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আলোর দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময়ে আমলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল এফএনএস’র জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া মাসুম, দৈনিক দেশেরবাণী’র উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম হীরা, আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, অনলাইন নিউজ পোর্টাল মিরপুর নিউজ টোয়েন্টি ফোরের সম্পাদক সুমন মাহমুদ, দৈনিক সাগরখালী পত্রিকার ক্রীড়া সম্পাদক হিরক জোয়ার্দ্দার, স্টাফ রিপোটার মালেক জোয়ার্দ্দার, দৈনিক বাংলাদেশ বিজনেস’র উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক দেশেরবাণী’র স্টাফ রিপোর্টার আশিক আলী, দৈনিক সাগরখালী পত্রিকার শাহিন আলী, হাসানুজ্জামান রাসেল, মানবাধিকার কর্মী এমরান গণি মালিথা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্থা করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশার্ত মুক্তি দিতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION