1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সাংবাদিক খোকনকে পরিকল্পিতভাবে হত্যা, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুষ্টিয়ায় সাংবাদিক খোকনকে পরিকল্পিতভাবে হত্যা, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি

  • Update Time : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৪৮৯ জন পঠিত
 কুষ্টিয়া প্রতিনিধি !!! শাহীন আলম লিটন,
বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
সোমবার (১৭,মে)  বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কোর্টপাড়ার হাসপাতাল মোড়স্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমন দাবী করে অভিযুক্ত আসামীদের গ্রেফতার দাবী করেন জামিল হাসান খান খোকনের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে নিহত সাংবাদিক জামিল হাসান খান খোকনের বড় ভাই কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু বলেন, ১২ মে সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ¬বের বাসায় যান সংগঠনের সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন। এ সময় সংগঠনের টাকা পয়সার ভাগ বাটোয়ারা ও সংগঠনের পদ দখল করতে পরিকল্পিতভাবে সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও তার সহযোগি মিলন উল্লাহ, সহ অন্যরা  জামিল হাসান খান খোকনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে জামিল হাসান খান খোকন অচেতন হয়ে পড়েন। পরে তিনি ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ মে দিনগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান।
এদিকে এ ঘটনার পরদিন নাফিজ আহমেদ খান টিটু সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব , মিলন উল্লাহ , সালমান সাহরিয়ার রাজু ও রাকিবুল হাসানের নাম উল্লেখ করে আরো ১০/১২ জনকে আসামী করে মডেল থানায় এজাহার দেন। তবে অজ্ঞাত কারণে পুলিশ তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে।
টিটু অভিযোগ করেন, আমি অভিযোগ দিলেও পুলিশ জিডি নিয়েছে। টিটু অভিযোগ করে আরো বলেন, বিপ¬ব খারাপ মানুষ, তার বিচার দাবি করছি।
তিনি বলেন, ঘটনার সময় সেখানে উপস্থিত থাকাদের আলাদা আলাদা করে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। এ সময় জামিল হাসানের স্ত্রী কামরুন্নাহার খান, ছেলে জায়েদ হাসান খান, শিশু মেয়ে জামিয়া খান জারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, এ বিষয়ে দ্রুত গতিতে তদন্ত চলছে, যদি অভিযোগ সত্যি হয় তবে জিডিটি মামলায় পরিণত হবে, আসামীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION