1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ঈদের কেনাকাটা করার জন্য টাকা না পাওয়ায় !! এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

কুষ্টিয়ায় ঈদের কেনাকাটা করার জন্য টাকা না পাওয়ায় !! এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

  • Update Time : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৫৬৫ জন পঠিত

 কুষ্টিয়া প্রতিনিধি !!!শাহীন আলম লিটন,

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার উপর অভিমান করে রত্না খাতুন (১৪) নামের দশম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।বুধবার (১২ মে) দুপুরে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাওথী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না ওই গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রত্না তার পিতার কাছে ঈদ উপলক্ষে কেনাকাটা করার জন্য পাঁচ হাজার টাকা চায়। হতদরিদ্র পিতা আব্দুর রশিদ মেয়ের এই বায়না মেটাতে অপরাগতা প্রকাশ করলে পিতার উপর অভিমান করে বুধবার দুপুরে রত্না খাতুন টিনের ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে। নিহতের ভাই সেলিম হোসেন জানান, আমার বোন ঈদের কেনাকাটা বাবদ ৫ হাজার টাকা দাবি করে বাবার কাছে। বাবা সেই টাকা না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন এসে দরজা ভেঙে রত্না র’ দেহ নামিয়ে অচেতন অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রত্না খাতুন কুমারখালী উপজেলার আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রত্নার মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।n

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION