1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সেফটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় সেফটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৮৯১ জন পঠিত
 কুষ্টিয়া প্রতিনিধি ! শাহীন আলম লিটন,
কুষ্টিয়ায় সেফটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে শহরের জুগিয়া পালপাড়ায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- কুষ্টিয়ার জেলার মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের ছামেদ মন্ডলের ছেলে সাদেক বাচ্চু ও একই এলাকার রুহুলের ছেলে মানিক।
পুলিশ জানায়, নির্মাণ শ্রমিক সাদেক বাচ্চু জুগিয়া পাল পাড়ায় তার বোনের বাড়িতে কয়েকদিন আগে বাথরুমের নতুন সেফটিক ট্যাংক তৈরী করেন। শুক্রবার সকালে সাটারিং খোলার জন্য প্রথমে সেফটিক ট্যাংকের ভেতরে নামেন নির্মাণ শ্রমিক মানিক। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তার কোনও সাড়াশব্দ না করলে মিস্ত্রী সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোনও সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন সাদেক বাচ্চুর ভগ্নিপতি আমিরুল। স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানেই কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান , বৃষ্টি-বাদলের কারণে বাড়ির লোকজন সেফটিক ট্যাংক বন্ধ করে রেখেছিল। দীর্ঘ সময় বন্ধ থাকায় সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিস্কার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION