1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫০০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি !!! শাহীন আলম লিটন, 
কুষ্টিয়ার কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন পুলিশের নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে  কুমারখালী বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়।
গতকাল বুধবার ভোরে এটিএন বাংলার ক্যামেরাপার্সন নাজমুস হাসিবকে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে আটক করে গাড়ি তুলেই নির্যাতন শুরু করে কুমারখালী থানা পুলিশ। পরবর্তীতে থানায় নিয়ে কক্ষে আটকিয়ে তাকে চোখ বেঁধে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক।
সমাবেশে বক্তব্য রাখেন, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, সাধারণ সম্পাদক লিপু খন্দকার, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন ও সাধারণ সম্পাদক এবং দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি কে এইচ তুহিন আহমেদ। এসময় কুমারখারী সহ জেলার সর্বস্তরের সাংবাদিক উপস্থিত ছিলেন। সমাবেশে নির্যাতনকারী ওসি (তদন্ত) রাকিব হাসান, এসআই হাসান ও এসআই বিলকিসের প্রত্যাহারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION