1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬৭০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি !!!শাহীন আলম লিটন,
  
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে জহির (২৬) নামে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটেছে। আহত জহির জামালপুর গ্রামের জব্বারের ছেলে। এ ঘটনায় বিএসএফ পতাকা বৈঠক করে প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর গ্রামের জহিরের নেতৃত্বে একদল মাদক চোরাকারবারী ১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে মাদক পাচার করছিল। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালালে জহির ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে তারা। গুলিবিদ্ধ জহির গোপনে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেন বলেন, এমন খবর শুনেছি। তবে আমাদের কাছে কোন তথ্য নেই। এদিকে গুলি বর্ষণের ঘটনায় বিএসএফ’র আমন্ত্রনে ১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেন। বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসকে রাজেশ কুমার। পতাকা বৈঠকে বিজিবি বাংলাদেশীদের ৪-৫ রাউন্ড গুলি বর্ষণের প্রতিবাদ জানায়। পতাকা বৈঠকে গুলি চালানোর কথা স্বীকার করেছে বিএসএফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION