1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে গরু চোরকে গনপিটুনী থেকে রক্ষা করে ফেঁসে গেলেন ইউপি সদস্যসহ ক’জন যুবক - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

জয়পুরহাটে গরু চোরকে গনপিটুনী থেকে রক্ষা করে ফেঁসে গেলেন ইউপি সদস্যসহ ক’জন যুবক

  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪০১ জন পঠিত
জয়পুরহাট প্রতিনিধিঃ 
চুরি, ছিনতাইয়ের পর এবার গরু চুরি করে ধরা পরে বিক্ষুব্ধ জনতার হাতে গনপিটুনী থেকে ওই গরু চোরকে উদ্ধার করে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউপি সদস্য রফিকুল ইসলামসহ ক’ জন যুবক ফেঁসে গেছেন বলে অভিযোগ করেন এলাকাাসী। ওই গরু চোরকে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যকে পুলিশ গ্রেফতার করলেও নির্যাতনের প্রমান না হওয়ায় আদালত তকে জামিনে মুক্ত করে
জয়পুরহাট সদর উপজেলার দাদরা ফুল পুকুর গ্রামের আদিবাসী উপেন চন্দ্রের স্ত্রী মিনতী রানী অভিযোগ করেন, গত শুক্রবার গ্রামের মাঠে তিনি ২টি গরুর বাছুরকে ঘাস খাওয়ানোর জন্য বেধে রেখে আসেন। দুপুরে গ্রামের সবাই মসজিদে যাওয়ার পর সুযোগ বুঝে পার্শ্ববতর্ী ধারকী পাথারপাড়া গ্রামের তোতা মিয়া ওই দু’টি গরুর বাছুর চুরি করে নিয়ে যান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রফিকুলকে জানালে তিনি তার লোকজন দিয়ে বিভিন্ন স্থানে সন্ধ্যান করার এক পর্যায়ে গরু চোর তোতার শ্বশুর বাড়ি থেকে  গরু দু’টি উদ্ধার করেন।
দাদরা ফুল পুকুর গ্রামের সাবলু হোসেন, একই গ্রামের আমজাদ হোসেন, মাটিয়াল গ্রামের নজরুল ইসলাম, চক দাদরা মানক্যার পাড়া গ্রামের রায়হান আলীসহ এলবাসীরা জানান, বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে বিক্ষুব্ধ এলাকাবসী তোতা মিয়া ধরে গনপিটুনী দিতে থাকেন। এ অবস্থায় খবর পেয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম, জুয়েলসহ ৫/৬ জন যুবক এসে আাহত তোতাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসাপাতালে ভর্তি করে বিষয়টি পুলিশকে খবর দেন।
এই ঘটনার পর ইউপি সদস্য রফিকুলের প্রতিপক্ষ দল তাকে ভোটে হারাতে না পেরে এবার প্রতিশোধ নিতে তোতার স্ত্রী ডলি বেগমকে বাদী করে ইউপি সদস্যসহ তার কমর্ীদের বিরুদ্ধে থানায় মামলা করেন বলেও অভিযোগ এলাকাবাসীদের।
ইউপি সদস্য সহ একই গ্রামের জুয়েল,আবু খয়ের, নিজামসহ ইউপি সদস্যের কমর্ীরা অভিযোগ করে বলেন, তাদের ফঁাসাতেই তোতা নির্যাতনের মিথ্যা নাটক সাজানো হয়েছে।
ইউপি সদস্য রফিকুলসহ এলাকাবাসীরা বলেন, তোতা গরুর বাছুর ২টি চুরি করে ক্ষেতলাল উপজেলার কেষ্টপুর গ্রামে তার শ্বশর বাড়িতে রেখে আসে। তোতার শ্বশুর আয়েজ উদ্দিন বলেন, ‘আমার মেয়ে জামাই তোতা মিয়া আমাকে ২টি গরুর বাছুর দিয়ে সেগুলো লালন পালন করার কথা বলেন, এসব যে চুরি করা গরু তা জানি না বাবা।’
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এক এম আলমগীর জাহান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION