1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকের মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকের মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫৪৩ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের একটি মাঠ থেকে মজির উদ্দিন (৪৩) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মজির উদ্দিন উপজেলার ভরুয়াপাড়া গ্রামের বাসিন্দা হায়াত আলীর ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, শনিবার সকালে কুমারখালী উপজেলার ভরুয়াপাড়া মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মজির উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, শত্রুতার জেরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। যারাই এ ঘটনায় জড়িত থাক তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION