1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাড়ির মালিককে হত্যার অভিযোগে নারী ভাড়াটিয়া গ্রেপ্তার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

বাড়ির মালিককে হত্যার অভিযোগে নারী ভাড়াটিয়া গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৭৬ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার ,
জয়পুরহাট শহরের রূপনগর এলাকার বাড়ির মালিক শেফালি বেওয়াকে (৬৫) হত্যার অভিযোগে ভাড়াটিয়া ঝর্ণা আক্তার নিলাকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ঝর্না আক্তার কুমিল্লা মুরাদনগর পরমতলা গ্রামের মুনসুর খাঁনের মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের রূপনগর এলাকায় শেফালি বেওয়া একা বসবাস করতেন। সেই বাসায় ঝর্না আক্তার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। সম্প্রতি ঝর্না আক্তার জর্ডানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, এতে তার টাকার প্রয়োজন ছিল। ঝর্না বাড়ির মালিক শেফালির কাছে থেকে টাকা চায়। গত ১৩ মার্চ শেফালি একটি গরু বিক্রয়ের জন্য বায়না হিসেবে ৩০ হাজার টাকা নেয়। এরপর ওই দিনই রাত সাড়ে ১০টার দিকে শেফালি বেওয়া মারা যান।
বিষয়টি ১৪ মার্চ সকালে ঝর্না নিহত শেফালির পরিবারকে মুঠোফোনে জানান আপনার বোন দরজা খুলছে না। পরে পরিবারের লোকজন আসার আগেই দেখা যায় দরজা খোলা এবং ভেতরে গিয়ে শেফালির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। স্ট্রোক করে মারা গেছে বলে ঝর্না শেফালির পরিবারকে জানান। এটা জেনে শেফালির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরে ঝর্নার আচরণ দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন, তার গতিবিধি ও ঘটনার বিষয়ে জানতে চাইলে ঝর্না বিদেশ যাওয়ার টাকার জন্য ওই ৩০ হাজার টাকা নিতে গিয়ে শেফালি বাধা দিলে শিল দিয়ে তাকে মাথাসহ মুখে আঘাত করে হত্যা করে বলে স্থানীয়দের কাছে বিষয়টি স্বীকার করেন। এরপর আজ সকালে ঝর্না শেফালিকে হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন। পুলিশ ওই ৩০ হাজার টাকাসহ ঝর্না আক্তারকে গ্রেপ্তার করে।
জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, শেফালি হত্যার বিষয়টি ঝর্না স্বীকার করেছে এবং ৩০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে মামলাসহ তাকে আদালতে পাঠানো হচ্ছে। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION