1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় নির্যাতনের শিকার এক গৃহবধূ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কোটালীপাড়ায় নির্যাতনের শিকার এক গৃহবধূ

  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৬৭ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্যাতনের শিকার হয়েছে এক সন্তানের জননী মনি বেগম (২৫) নামের এক গৃহবধূ ্।তিনি উপজেলার গোয়ালংক গ্রামের লিটন হাওলাদারের স্ত্রী । এ ঘটনায় ঐ গৃহবধু বাদী হয়ে গত ১১ মার্চ লিগ্যাল এইড অফিস মাদারীপুর একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়- কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড পূবালী মাদারীপুর গ্রামের আঃ মজিদ মোল্লার মেয়ে মনি বেগমের সাথে ৩ বছর পূর্বে বিয়ে হয় কোটালীপাড়ার জিন্নাত আলী হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৩০) । বিয়ের পর লিটন বিভিন্ন ভাবে শশুর বাড়ী থেকে ২ লক্ষাধিক টাকা যৌতুক আনে । আরো যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দেয় । দিতে অপারগতা জানালে স্বামী , শাশুড়ী ,ননদ , দেবর মিলে মারপিট ও মানুষিক নির্যাতন করতে থাকে ঐ গৃহবধূ কে ।

এক পর্যায়ে গত বুধবার (১০ মার্চ )সকালে ডাক্তারের কাছে যাওয়ার নাম করে বাবার বাড়ী কালকিনি পালিয়ে আত্মরক্ষা করে ঐ গৃহবধূ । গৃহবধূর ভাই মানিক মোল্যা জানান- আমার বোন কে তার স্বামী ,শাশুড়ী ,ননদ, দেবর সবাই মিলে নির্যাতন করে, সহ্য করতে না পেরে আমাদের বাড়ী চলে এসেছে , আমরা এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই । লিটনের পিতা জিন্নাত আলী হাওলাদার বলেন- সংসারে ঝগড়া বিবাদ হতেই পারে । এ ব্যাপারে নির্যাতনের শিকার মনি বেগম সাংবাদিকদের বলেন- স্বামী প্রথম দিকে নির্যাতন করতো , এখন শাশুড়ী ও ননদ বাসনা খানম করে, দেবর শিপন আমার প্রতি কুনজর দেয় । তিনি আরো বলেন- আমার একটা কন্যা সন্তান রয়েছে আমি শান্তিতে স্বামীর সংসার করতে চাই । এ বিষয়ে লিটন হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- আমার কিছু বলার নেই, আমি পরে দেখে নেব ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION