1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪০৬ জন পঠিত

স্টাফ রিপোটার, 

গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।

জেলা পরিষদের সদস্য মো লুৎফর রহমান (লুথু) মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম, প্যানেল মেয়র শেখ শাহাবুদ্দিন (হিটু) শেখ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অন্যদের মধ্যে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শরীফ মুনির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী এটিএম সাদিকুর রহমান, সদস্য (সংরক্ষিত আসনের) হাসিয়া বেগম, সাধারণ সদস্য শরীফ সোহরাব হোসেন, শাহরিয়ার কবির বিপ্লব, প্রধান সহকারী শা.ম. রেজাউল হাসান, জেলায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে প্রকৃত জ্ঞান অর্জনের পাশাপাশি মানবীয় গুণাবলী অর্জন করে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন। গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২০১৯ সালের ৫৮জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী সহ মোট ১০৮জনকে মেধাবী শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। এর আগে জেলা পুলিশ সুপার গোপালগঞ্জ জেলা পরিষদে পৌঁছালে সেখানে তাকে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের নেতৃত্বে পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ ফুল দিয়ে ও সম্মাননা ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION