1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪২৭ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামান শিকদার ডাবলু’র বিরুদ্ধে। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে ১০ জন ক্যাচমেন্ট এরিয়ার সদস্য ও অভিভাবকবৃন্দ লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। কিন্তু ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামান শিকদার মোটা অংকের উৎকোচের বিনিময়ে গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিচুর রহমানকে নিয়োগ দেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।

এই উদ্দেশ্য সফল করার জন্য ডিজি’র প্রতিনিধি হিসাবে তার আত্মীয় কাশিয়ানীর এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা আলেয়া বেগমকে নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন তিনি। অথচ জাতির জনকের জন্মভূমিতে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকতেও তাদেরকে প্রতিনিধি করেননি। এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রের অভিভাবক নজরুল গাজী ও বাবু শেখ সহ একাধিক ব্যক্তি জানান, ম্যানেজিং কমিটির সভাপতি কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা করে। নিয়োগে প্রধান শিক্ষক পদে মোট ৬ জন প্রার্থী আবেদন করেছেন। কিন্তু তার আত্মীয়ের যোগসাজে ১০ লক্ষ টাকার বিনিময়ে প্রধান শিক্ষক হিসাবে আনিচুর রহমানকে নিয়োগের জন্য পায়তারা করছেন। আমরা চাই নিয়োগটি ম্যানেজিং কমিটির মাধ্যমে না হয়ে সরকারি প্রতিনিধির মাধ্যমে হোক। কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামান শিকদার ডাবলু মুঠোফোনে জানান, ডিজি’র প্রতিনিধি হিসাবে যাকে নিয়োগ দেয়া হয়েছে তিনি তার বাবার বোন।

শিক্ষা কর্মকর্তাকে চিঠি না দিয়ে ও নিয়োগ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, বৃহস্পতিবার (০৪ মার্চ) নিয়োগ পরীক্ষা হবে, আপনারা (সাংবাদিকরা) আমন্ত্রিত বলে কলটি কেটে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল বলেন, নিয়োগ পরীক্ষার বিষয়ে আমাকে লিখিতভাবে না জানিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌখিকভাবে জানিয়েছেন। প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধারনত ডিজি’র প্রতিনিধি হিসাবে দ্বায়িত্বপ্রাপ্ত থাকেন। যদি উপজেলায় সরকারি বিদ্যালয় না থাকে সেক্ষেত্রে পার্শ্ববর্তী উপজেলার প্রধান শিক্ষক দ্বায়িত্বে থাকতে পারেন। কিন্তু টুঙ্গিপাড়া উপজেলায় দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকতেও কাশিয়ানি উপজেলার একজন প্রধান শিক্ষককে ডিজি’র প্রতিনিধি কিভাবে দিয়েছে সেটা বোধগম্য নয়। এছাড়া নিয়োগের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগের অনুলিপি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগের অনুলিপি পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION