1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে প্রশিক্ষিত নারীদেরকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে নগদ অর্থ সহ বিভিন্ন উপকরণ বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

গোপালগঞ্জে প্রশিক্ষিত নারীদেরকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে নগদ অর্থ সহ বিভিন্ন উপকরণ বিতরণ

  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫১৩ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জে প্রশিক্ষিত নারীদেরকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের তহবিল থেকে পায়ে চালিত সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে দুই মাসব্যাপী চলমান প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, সহকারী কমিশনার মোঃ মামুন খান, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী শরীফ মুনির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী এটিএম সাদিকুর রহমান, জেলা পরিষদের সদস্য (সংরক্ষিত আসনের) শাহানাজ নাজনীন বাবলী, হাসিয়া বেগম, সাধারণ সদস্য মহিউদ্দিন শরীফ মিটু, শাহরিয়ার কবির বিপ্লব সহ নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে সেখানে তাকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক। পরিষদের উদ্যোগে ২০ জন নারী উদ্যোক্তাকে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে হাতে-কলমে (কাটিং, সেলাই, এমব্রয়ডারী ও বুটিক) বাটিক ডিজাইনের ওপর দুই মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে তাদের প্রত্যেককে প্রতিদিনের আহার ও যাতায়াত খরচ প্রদান করে জেলা পরিষদ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষিত নারীদের নিজ হাতে উৎপাদিত বিভিন্ন পণ্য দেখে অভিভূত হন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে প্রত্যেক প্রশিক্ষিত নারী উদ্যোক্তাকে জেলা পরিষদের পক্ষ থেকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ও স্বাবলম্বী হতে একটি করে পায়ে চালানো সেলাই মেশিন, সনদ ও অর্থসহায়তার চেক প্রদান করা হয়েছে। এরপরে জেলা প্রশাসক পরিষদে নির্মাণাধীন বঙ্গবন্ধু কর্ণার-এ লাইব্রেরী পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION