1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ইরি ব্লককে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১ আহত ১০ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কোটালীপাড়ায় ইরি ব্লককে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১ আহত ১০

  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৬ জন পঠিত
স্টাফ রিপোটার, 
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইরি ব্লককে কেন্দ্র করে সংঘর্ষে আক্তার হোসেন গাজী (৩৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি এলাকার শামছুল হক গাজীর ছেলে । গত ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার আট্টাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে । স্বজনেরা গুরুত্বর আহত আক্তার হোসেন গাজী , ওহাব আলী গাজী ও হালিম গাজীকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করেন ।  অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আক্তার হোসেন গাজীকে খুলনা মেডিকেলে প্রেরণ করেন। সেখানে রাত ১১ টায় তার মৃত্যু হয় । অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে । মামলা নং- ১০, তারিখ ২০.০২.২১ ইং ।
সরজমিনে জানা যায়- ইরি ব্লক ও টাকা লেনদেনকে কেন্দ্র করে আক্তার হোসেন গাজীর সাথে প্রতিবেশী তাসেন গাজীর ছেলে সোহরাব গাজী (৬০ ) এর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো । ঘটনারদিন সকালে এ ব্যাপারে দু”পক্ষে সংঘর্ষ বাধে । জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম পান্না সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মিমাংসার চেষ্টা করে । কিন্তু সন্ধ্যায় রশিদ গাজী (৬৫) ও লাভলু গাজী (৪০) এর মাধ্যমে বাড়ী থেকে ডেকে আনে স্থানীয় সৈয়দ মার্কেটে আক্তার হোসেন গাজী , ওহাব আলী গাজী ও হালিম গাজী সহ কয়েকজনকে দেশীয় অস্ত্র- স্বস্ত্র দিয়ে মারপিট করে সোহরাব গাজী ও তার লোকজন।
এ ব্যাপারে ২০ ফেব্রুয়ারী  সকালে  অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ আব্দুল্লাহ  আল মাসুদ ও কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ বিষয়ে ওসি শেখ লুৎফর রহমান জানান- এ ঘটনায় সালাম গাজী ও রশিদ মোল্যা নামের দু জনকে গ্রেফতার করা হয়েছে , অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে , পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION