1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের প্রধান সড়কে হঠাৎ লুটিয়ে পড়ে প্রবীণের মৃত্যু - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন আ. লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড, জব্দ দুই মোবাইল টুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নতুন দায়িত্বে রেজা কিবরিয়া অফিস শুরুর সাড়ে তিন ঘণ্টা পর হাজির ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মৎস্য ঘেরের উপরে থাকা পোল্ট্রি খামারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে: কোটালীপাড়া উপজেলা প্রশাসন

বাউফলের প্রধান সড়কে হঠাৎ লুটিয়ে পড়ে প্রবীণের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১০৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অন্য একটি গাড়ির অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আলম হাওলাদার (৬৫)। হঠাৎ পেছনের দিকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার বিকেল ৫টার দিকে থানা সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলম হাওলাদার উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুস সাত্তারের ছেলে। তাঁর এক মেয়ে মুক্তা এবং দুই ছেলে সোহাগ ও সোহেল রয়েছেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আলম হাওলাদার মেয়ের বাড়ি নাজিরপুর ইউনিয়নে যান। দুপুরের খাবার শেষে বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি কালাইয়ার উদ্দেশে রওনা হন। বাউফল থানা সংলগ্ন ডাকবাংলোর সামনে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে অন্য গাড়ির অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ দাঁড়ানো অবস্থায় পেছনের দিকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

ঘটনাস্থলে থাকা সিএনজি চালকরা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেদোয়ান আহমেদ রিফাত জানান, আলম হাওলাদারের মাথায় আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।” মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION