1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদান রাখায় বিইউপিএফ'র স্বর্ণপদক পেলেন গোপালগঞ্জের  গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল  - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদান রাখায় বিইউপিএফ’র স্বর্ণপদক পেলেন গোপালগঞ্জের  গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল 

  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৫ জন পঠিত
স্টাফ রিপোটার, 
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম -এর আয়োজনে “বাংলা ভাষা–বাংলাদেশ ও বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা এবং কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান/ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর ফার্স হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) -এর সভাপতি এস. এ. এম. জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। বিইউপিএফ -এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূইয়া রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এড. সাইফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান, সিআইপি আলহাজ্ব হারুন অর রশীদ, মাই টিভির চেয়ারম্যান ও মহা ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণু জীববিজ্ঞানী অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ও বিইউপিএফ -এর উপদেষ্টা ওয়াজেদ ফিরোজ।
পরে আলোচনা সভা শেষে কোভিড-১৯ মোকাবেলায় ও যোগ্য সমাজ সেবক হিসাবে গোপালগঞ্জ সদর উপজেলার ২০ নং গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান চৌধুরী (টুটুল) কে
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) -এর সৌজন্যে
সম্মাননা স্মারক ও স্বর্ণপদক প্রদান করা হয়। কোভিড-১৯ মোকাবেলায় এবং যোগ্য সমাজসেবক হিসেবে সমাজের ভূমিকা রাখায় গোপালগঞ্জ ছাড়াও দেশের অন্যান্য জেলার ইউপি চেয়ারম্যান/ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও স্বর্ণ পদক বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION