1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৫ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল হোসেন (২৬) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে পরিবারের দাবি, বাঁশ কাটতে গিয়ে দুর্ঘটনাবশত পায়ে হাসুয়ার কোপ লেগে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামের তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন ওই এলাকার আহাদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ রয়েছে, ছোট ভাই ইমরানের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রাসেলের মা রাশেদা খাতুন। তিনি বলেন, ‘বাঁশ কাটার সময় হাত থেকে হাসুয়া ছুটে গিয়ে বড় ছেলের পায়ে গুরুতর জখম হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বড় ছেলে নেশাগ্রস্ত ছিল, তাই দুর্ঘটনার পর দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।’ ছোট ছেলের আঘাতে রাসেল আহত হওয়ার বিষয়টি তিনি মানতে নারাজ।
স্থানীয়রা জানান, ছোট ছেলে ইমরানই মূলত পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি এবং সংসারের দেখাশোনা করেন।
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, পরিবারের লোকজন বলছে বাঁশ কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয়ভাবে দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরেও ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আলোচনা আছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি বলেন, ‘পরিবারের দাবি এটি একটি দুর্ঘটনা, আবার ছোট ভাইয়ের আঘাতে মৃত্যুর খবরও শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ বাড়িতে পৌঁছালে এবং স্বজনদের জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION