1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, “আমাদের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের যথাযথ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু মুসা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফিরোজ।

আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উৎপাদন ব্যবস্থায় অপচয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION