1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লং মার্চ কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়: গাইবান্ধায় মাওলানা আবদুল হালিম - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন লং মার্চ কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়: গাইবান্ধায় মাওলানা আবদুল হালিম গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত

লং মার্চ কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়: গাইবান্ধায় মাওলানা আবদুল হালিম

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদে অঙ্গীকার বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ করা হবে বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
তিনি বলেন, “এই লং মার্চ কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়; জুলাই জাতীয় সনদে অঙ্গীকার বাস্তবায়নে সরকারকে বাধ্য করতেই এ কর্মসূচি।”
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ১৯ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতি সভা ও প্রেস ব্রিফিং করেছে ১১ দলীয় ঐক্য।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথা এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা আবদুল হালিম।
তিনি আরও বলেন, সংকীর্ণ দলীয়করণ বন্ধের পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে। জনগণের অধিকার ও দাবি আদায়ে ১৯ সেপ্টেম্বরের লং মার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক সৈয়দ রোকনুজ্জামানসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের অধিকার ও দাবি আদায়ে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচি সফল করতে গাইবান্ধা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION