1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন লং মার্চ কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়: গাইবান্ধায় মাওলানা আবদুল হালিম গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত

গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, গোপালগঞ্জের আয়োজনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসন স্কুল ও কলেজ, গোপালগঞ্জ মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান বলেন শিক্ষিত জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন সতেজ রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমানে শিক্ষার্থীরা অভিভাবকদের অসচেতনতায় মাত্রাতিরিক্ত হারে মুঠোফোনে আসক্ত হয়ে পড়ছে। মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে লেখাপড়া দূরে সরে যাচ্ছে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে ধাবিত হচ্ছে। অভিভাবক হিসেবে আমাদের প্রত্যেককে তাদের সন্তানের প্রতি অধিক মনোযোগী হতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীর চর্চার কোন বিকল্প নেই। আর এই খেলাধুলাকে আকর্ষণীয় করে তুলতে প্রতিযোগিতার কোন বিকল্প নেই। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তার বক্তব্যে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, নিয়মিত খেলাধুলা কেবল শরীরকে সুস্থ ও রোগব্যাধিমুক্ত রাখে না, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ এবং সুদৃঢ় সুশৃঙ্খল ঐক্য গড়ে ওঠে। তিনি আরো বলেন, খেলাধুলা মানুষকে মাঠের প্রতিটি মুহূর্তে যেমন আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, ঠিক তেমনি বাস্তব কর্মজীবনেও চরম পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়। প্রতিযোগিতা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অভিনন্দন জানান।

এ সময় জেলার ক্রীড়ামোদী সুধীজন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION