1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট পৌরসভায় সাড়ে ৬ হাজার টাকা না দিলে মিলছে না নাগরিকসেবা - Bangladesh Khabor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫ ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’ সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে কাল শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঢাকা রেঞ্জ ডিআইজি বাউফলে ৮০০ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

জয়পুরহাট পৌরসভায় সাড়ে ৬ হাজার টাকা না দিলে মিলছে না নাগরিকসেবা

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ জন পঠিত
ফারহানা আক্তার ,জয়পুরহাট : জয়পুরহাট পৌরসভায় নাগরিকত্ব, মৃত্যু বা ওয়ারিশান সনদ পেতে হলে আগে সাবমার্সিবল পাম্পের ফি বাবদ সাড়ে ৬ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হচ্ছে। আর টাকার রসিদ না দেখালে মিলছে না কোনো সনদ।
সেবা নিতে আসা সাধারণ মানুষকে এভাবেই জিম্মি করে ফি আদায় করছে পৌর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন অদ্ভুত ও চাপিয়ে দেওয়া নিয়মের জাঁতাকলে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা থেকে নাগরিকত্ব কিংবা স্বজনের মৃত্যু সনদ পাওয়া যেকোনো নাগরিকের সাধারণ অধিকার। কিন্তু জয়পুরহাটে রাজস্ব বাড়ানোর খোঁড়া যুক্তিতে এই সেবাগুলোকে সাবমার্সিবল পাম্পের ফিয়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি সাধারণ মানুষের তোপের মুখে পড়ে সাময়িকভাবে কিছু সনদ ইস্যু করা হলেও হয়রানি একটুও কমেনি।
পৌরসভার বুলুপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম রোস্তম বলেছেন, ‘বাসায় নিজস্ব পাম্প থাকলে পানি সংযোগের জন্য ৬ হাজার ৫০০ টাকা জমা দিয়েছি। এরপরও ওয়ারিশান সনদের জন্য দুই দিন ধরে ঘুরছি। ওয়ারিশান সার্টিফিকেটের সাথে পাম্পের ফিয়ের কী সম্পর্ক, সেটাই বুঝতে পারছি না।’
পৌর এলাকার মোত্তালেব হোসেন বললেন, ‘যে রিকশা চালিয়ে সংসার চালায়, তার পক্ষে কি ৬ হাজার টাকা দেওয়া সম্ভব? টাকা জমা দিলে তবেই নাকি নাগরিকত্ব সনদ মিলবে!’ সেবা নিতে আসা আরেক ভুক্তভোগী এটিকে সরাসরি ‘জুলুম’ বলে আখ্যায়িত করেন।
জয়পুরহাট পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল বলেছেন, ‘জনগণের ওপর এভাবে অযৌক্তিক নিয়ম চাপিয়ে দেওয়া চরম অন্যায়। এতে ভবিষ্যতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। জনস্বার্থে অবিলম্বে এই হয়রানি বন্ধ করা উচিত।’
জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান বললেন, ‘পৌরসভার রাজস্ব আয় বাড়াতেই সভার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে আয় বৃদ্ধির জন্য যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পৌরসভার রয়েছে।’
জয়পুরহাট পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম বলেছেন, ‘প্রচলিত আইনে একটি সেবার শর্ত হিসেবে অন্য সেবা থেকে নাগরিককে বঞ্চিত করার কোনো সুযোগ আমার জানা নেই।’
জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, ‘পৌরসভার কোনো বকেয়া থাকলে আরেকটি সেবা দেওয়া যাবে না, এমন কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে নাগরিকদের কোনো অভিযোগ এলে অবশ্যই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION