1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাণিজ্য মেলার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি ও বিদ্যুৎ সংকট তৈরির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট পৌরসভায় সাড়ে ৬ হাজার টাকা না দিলে মিলছে না নাগরিকসেবা বাণিজ্য মেলার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি ও বিদ্যুৎ সংকট তৈরির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন মারা গেছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় যারা তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রাতের মধ্যে ঝড়ের আভাস পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া আড়াইহাজারে বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত

বাণিজ্য মেলার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি ও বিদ্যুৎ সংকট তৈরির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বাণিজ্য মেলার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা এবং বিদ্যুৎ সংকট তৈরির নতুন বন্দোবস্তের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (ঘানাসাস) সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গাইবান্ধা পৌরসভা কমিটি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাণিজ্য মেলার নামে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ সংকট তৈরির নতুন কোনো ব্যবস্থা করা হলে তা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগ আরও বাড়াবে। তারা এ ধরনের উদ্যোগ বন্ধ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবি জানান।
গাইবান্ধা পৌর এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ এবং বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এছাড়াও বক্তারা দাবি করেন আর কিছুদিন পরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন সময় এই বাণিজ্যিক মেলা তাদের লেখাপড়ার উপর অনেকটাই প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION