1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Bangladesh Khabor
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জিয়া উদ্যানে বৃক্ষরোপন-ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেন প্রধানমন্ত্রী আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির দুই বছরের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে হুমায়ুন কবিরের সই তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ বিদ্যুৎ ও গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে : প্রতিমন্ত্রী আব্দুল বারী গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গুম প্রতিরোধ অর্ডিন্যান্স বহাল রাখতে হবে: পরওয়ার

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় গোপালগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য এ্যাডভোকেট এম এ আলম সেলিম।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দসহ সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন লিপটন, গোপালগঞ্জের সদর উপজেল শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে গোপালগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর গোপালগঞ্জের সাধারণ জনগণকে ভালোবাসা দিয়ে বিএনপির প্ল্যাটফর্মেে আনতে সকলকে আহ্বান জানান।
তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলকে আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। বর্ণিল এ শোভাযাত্রা স্থানীয় পৌর পার্ক এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION