পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় খাককান্দা ইউনিয়নে কবি নজরুল এন্ড কলেজের ৪ তলা ভিতবিশিষ্ঠ ১ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৯ আগষ্ট শনিবার বিকেলে কাজী নজরুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময়, সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবুল কাশেম মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি -আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান , কাজী নজরুল এন্ড কলেজের অধ্যক্ষ নারগিস আক্তার, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটন ,খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত, যুবদল নেতা অলি আহম্মেদ, খাককান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, জাকারিয়া,খাগকান্দা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, শিক্ষা প্রতিষ্টানে কোনো বৈষম্য করা যাবে শিক্ষা প্রতিষ্টানে সকল পাটির ছেলে মেয়েরা লেখাপড়া করবে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কোনো বৈষম্য বরখাস্ত করবে না। বাংলাদেশ কে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষা ক্ষেএে গুরুত্ব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেএের জন্য সবোচ্ছ বাজেট ধরা হয়েছে। এই কলেজটি অনেক বছর ধরে কোনো উন্নয়ন হয়নি আমরা অতিদ্রুত এই ভবনের কাজ ধরা হবে। এবং এই কলেজে শিক্ষা উন্নয়নের জন্য যা যা করা দরকার তা করে যাব আড়াইহাজারের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি করে যাব তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে লেখাপড়ার মান বাড়াতে হবে।
Leave a Reply