পরিবার বিশ্বাস, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ১৬০০ শ আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ১ টি মিষ্টির দোকানে ১৫ হাজার ও ১ টি হোটেল কে ১০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
২৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে , মেসার্স চান এন্ড সুর্য ফিলিং স্টেশন সংলগ্ন, কালভার্টের ভিতরে, মিরেরটেক বাজারে, রিয়া মহল সিনেমার বিপরীত পাশে, ১৬০০ শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। ও একটি মিষ্টির দোকানকে ১৫,০০০ টাকা, ও একটি খাবারের হোটেল কে ১০,০০০ টাকা জরিমানা করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply