1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার দুই - Bangladesh Khabor
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে সংসদে বিচার চাইলেন বিএনপির মনিরুল সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার নতুন দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার দুই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার দুই

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেপ্তাররা হলেন সাদুল্লাপুর উপজেলার ধারাই গ্রামের আশরাফুল ইসলাম (৩৬) এবং যশোর জেলার কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মো. কামাল হোসেন সুমন (২৭)।
র‌্যাব জানায়, বুধবার (২৬ আগস্ট) রাত ১১টা দিকে  সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল কামারজানি বাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেট থেকে ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তাদের সহযোগী মনোয়ারুল ইসলাম (৩৫) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION