1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় ঐক্যের বার্তা - Bangladesh Khabor
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় ঐক্যের বার্তা

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার( ২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে বাউফল উপজেলা বিএনপির (পাবলিক মাঠ সংলগ্ন ‌)কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিনের দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গে ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাউফলে বিএনপির দলীয় কোনো কর্মসূচি বা অনুষ্ঠান পৃথকভাবে নয়, ঐক্যবদ্ধভাবে পালন করার বিষয়ে নেতারা একমত পোষণ করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিএনপিকে আরও শক্তিশালী করবে। তাই সব ধরনের মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি, সাংগঠনিক বিষয় ও কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION