1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আদালতে অঙ্গীকারনামা দিয়ে বাড়ি ফিরে বাদীকে হুমকির অভিযোগ - Bangladesh Khabor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খান -এর জানাজায় মানুষের ঢল শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ সোনারগাঁয়ে সাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী সরানো হচ্ছে সচিবালয় ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক

আদালতে অঙ্গীকারনামা দিয়ে বাড়ি ফিরে বাদীকে হুমকির অভিযোগ

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৪৬ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আদালতে অঙ্গীকারনামা দিয়ে বাড়ি ফিরে মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের পুনরায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। একই সঙ্গে বাদীর প্রায় ৩০ হাজার টাকা মূল্যের দুটি গাছ জোরপূর্বক নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার রামশীল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রামশীল গ্রামের সুজিত হালদারের সঙ্গে একই এলাকার রাজেশ্বর অধিকারী (৫০), মিঠুন অধিকারী (২৫), বেদানা অধিকারী (৪০) ও ক্রিস্টিনা সায়ন্তী বিশ্বাস (৩৩)-এর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৭ জুলাই আসামিরা সুজিত হালদার ও তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় সুজিত হালদার বাদী হয়ে গত ৩০ জুলাই গোপালগঞ্জের বিজ্ঞ নির্বাহী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের কারণ দর্শানোর জন্য ২৩ আগস্ট তারিখ নির্ধারণ করেন। পরে নির্ধারিত তারিখে আসামিরা আদালতে হাজির হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের কোনো ধরনের ক্ষতি করবেন না এবং খুন-জখমের হুমকি-ধমকি দেবেন না মর্মে আদালতের কাছে অঙ্গীকারনামা প্রদান করেন বলে বাদীর দাবি।

তবে আদালতে অঙ্গীকারনামা দেওয়ার পরও আসামিরা সেই শর্ত ভঙ্গ করে বুধবার (২৬ আগস্ট) বাদীর বাড়িতে গিয়ে পুনরায় হুমকি-ধমকি দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা সুজিত হালদারের প্রায় ৩০ হাজার টাকা মূল্যের দুটি গাছ জোরপূর্বক নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিষয়ে মামলার বাদী সুজিত হালদার বলেন, “আসামিরা আদালতে অঙ্গীকারনামা দিয়ে এসেও পুনরায় আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের অত্যাচার থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION