1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান - Bangladesh Khabor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খান -এর জানাজায় মানুষের ঢল শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ সোনারগাঁয়ে সাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী সরানো হচ্ছে সচিবালয় ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক

গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস- চ্যানসেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সোহেল হাসান। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যানসেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ওই চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পূর্বের প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী ড. মো. সোহেল হাসানকে প্রো-ভাইস-চ্যান্সেলরের পদ থেকে অব্যাহতি দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত- ২০২৩) এর ১০ (১) ধারা অনুযায়ী ভাইস- চ্যানসেলর পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

শর্তানুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ— এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বলবৎ থাকবে। নতুন পদে তিনি তাঁর পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যানসেলর প্রয়োজন মনে করলে যে-কোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।

এর আগে, গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে পরিবর্তন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: নাজমুস সাদাতকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ তাকে পরিবর্তন করে অধ্যাপক ড. মো: সোহেল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION