সোমবার (২৪ আগস্ট) পলাশবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সমাপনী সভার আয়োজন করা হয়। ব্র্যাকের বাস্তবায়নে এবং ‘এডুকেশন অ্যাবাভ অল’ (Education Above All)-এর অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার।
ব্র্যাকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোশারফ হোসেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার নিতিশ কুমার বাওয়ালী, জেলা ব্যবস্থাপক মমিনুল ইসলাম ও শিশির রঞ্জন রায়, অ্যাসোসিয়েট অফিসার রিজভী বেগম ও মিঠুন কুমার এবং প্রোগ্রাম অর্গানাইজার মারুফা খাতুন ও সাঈদ আফরোজ নিবিড়।
এছাড়াও সভায় স্থানীয় ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিচালিত প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কার্যক্রম যুব উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকল্পের সমাপ্তি কেবল একটি কার্যক্রমের শেষ নয়, বরং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের জন্য সফলতার নতুন অধ্যায়ের সূচনা।
তারা বলেন, প্রকল্পের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা, কৌশল ও বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তারা নিজেদের ব্যবসাকে আরও সম্প্রসারণ করতে পারবেন। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রকল্পের আওতায় গড়ে ওঠা তরুণ উদ্যোক্তাদের মধ্য থেকেই ভবিষ্যতে সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী তৈরি হবে এবং তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবেন।
Leave a Reply