1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান - Bangladesh Khabor
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র জয়পুরহাটের ডিবির জালে বিখ্যাত ক্যাসিনো সম্রাট মোরসালিন দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল: স্থানীয় সরকার মন্ত্রী জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল গোপালগঞ্জে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান অবশেষে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু বন্দরে ২টি চুনা কারখানা ধ্বংস ও ৯শত অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

গোপালগঞ্জে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : দেশ জুড়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সরকারি কলেজের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু। তিনি বলেন, দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে এবং সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। ঘুষ, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দল-মত নির্বিশেষে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মূল প্রবন্ধে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের সুশাসন প্রতিষ্ঠা, সরকারি অর্থের হিসাব জনগণের সামনে প্রকাশ করা এবং দুর্নীতিবাজদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার দাবি জানানো হয়। এ ছাড়া তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, ঘুষ গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা, শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং প্রশ্নপত্র ফাঁস ও কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্বাস্থ্য খাতে ই-টেন্ডারের যথাযথ প্রয়োগ, হাসপাতালের সেবার মান নিশ্চিতে শক্তিশালী নজরদারি এবং ভুয়া চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মিকায়েল রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো. ইকবাল হোসেন, ওই কলেজের সাবেক উপাধ্যক্ষ সরদার নূরুল ইসলাম, টুঙ্গিপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাসুদ আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান এবং গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার সাবিনা ইয়াছমিন।

সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দায়িত্ব কোনো একক সংগঠনের নয়। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বক্তারা সকলে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION